• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

কোতোয়ালি থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯

Un24admin
আপডেটঃ : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন কাজী শফিকুল ইসলাম মিঠু (৪১), শুভ হাওলাদার (২৩), মুন্না মাতাবর (২১), রাহাত (১৯), মো. সাগর (১৯), ফাহিম (১৯), অনিক (১৯), শুভ মিয়া (২০) ও মো. অহিদুজ্জামান নয়ন (২০)।

শুক্রবারের এই বিশেষ অভিযানে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ