• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

ডেভিল হান্ট: আরও ৫৩২ জন গ্রেফতার

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ঢাকাসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, ডেভিল হান্টের পাশাপাশি অন্যান্য অপরাধে ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরেও অন্যান্য অপরাধে ১ হাজার ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া গ্রেফতারের পাশাপাশি এই সময়ে ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে বিদেশি পিস্তল, ম্যাগজিন, স্টিলের চাপাতি, স্টিলের জং ধরা ছুরি ও স্টিলের কিরিচ একটি করে এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।

গাজীপুরের এ ঘটনার পরই নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ