• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

অস্ত্রসহ মা-মেয়ে গ্রেপ্তার

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
অস্ত্রসহ মা-মেয়ে গ্রেপ্তার
অস্ত্রসহ মা-মেয়ে গ্রেপ্তার

আনলিমিটেড নিউজ ডেস্কঃ নরসিংদীর বেলাবোতে দুটি আগ্নেয়াস্ত্রসহ মা ফাজেরুন ওরফে ফজরুন (৪৫) ও মেয়ে হালিমা আক্তারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার নারায়ণপুর দড়িকান্দি নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয় তাদের।

গ্রেপ্তারকৃতরা সিলেটের কোম্পানীগঞ্জ থানার বিজয় পাড়ুয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী ও মেয়ে।

এ বিষয়ে বেলাবো থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মা-মেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। এ সময় পুলিশ তাদের তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানান, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ধুপিপাঁড় গ্রামের শাহাবউদ্দীন নরসিংদীর ভেলানগরে অজ্ঞাত ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্রগুলো পৌঁছে দেওয়ার জন্য তাদের পাঠিয়েছেন।

বেলাবো থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ