• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

থানা থেকে পালালেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলম

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
থানা থেকে পালালেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলম
থানা থেকে পালালেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলম

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উত্তরা পূর্ব থানারই ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন শাহ আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় বুধবার মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে তাকে গ্রেপ্তার করেছিল উত্তরা পূর্ব থানার একটি দল। কিন্তু এরপর সেখান থেকে ঢাকা আনলেও কয়েক ঘণ্টাও আটকে রাখা যায়নি তাকে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই তিনি কৌশলে পালিয়ে যান। তার পালানোর ঘটনায় এক এসআইকে গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরা-পূর্ব থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তা থানা থেকে পালিয়ে গেছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে ওসির সঙ্গে কথা বলার ব্যাপারে।’

শাহ আলমের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে তার স্ত্রী শাপলা খাতুন বলেন, ‘শাহ আলমের কোনো খোঁজখবর আমার কাছে নেই। মোবাইল ফোনও বন্ধ পাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ