• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

খেলোয়াড়দের এজেন্টদের নিয়ম বেধে দিচ্ছে পাকিস্তান

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড ডেস্ক নিউজঃ বাণিজ্যিক এই দুনিয়ায় খেলোয়াড়দের মাঠের বাইরের অনেক কাজই এখন করে দিচ্ছেন এজেন্টরা। ব্যতিক্রম নয় পাকিস্তানের ক্রিকেটারদের ক্ষেত্রেও। একজন এজেন্ট পাকিস্তানের একাধিক ক্রিকেটারের সঙ্গে চুক্তিতে থাকেন। এজেন্টদের এবার নিয়ম বেধে দিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি চাইছে, একজন এজেন্ট সর্বোচ্চ ২ বা ৩ জন ক্রিকেটারের দায়িত্ব নিতে পারবে। এজেন্টরা ক্রিকেটারদের বিজ্ঞাপন সংক্রান্ত কাজসহ মাঠের বাইরের অধিকাংশ কাজে সহায়তা করবেন।

তালহা রহমানি পাকিস্তানি ক্রিকেটারদের এজেন্ট। তিনি কাজ করেন এসএওয়াইএ কর্পোরেশনের হয়ে, যার পরিচালক পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম উল হক। রহমানি একাই চুক্তিতে রয়েছেন ৮ জন প্লেয়ারের সঙ্গে। এটা জানার পরই পিসিবি নিয়ম বেধে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।

পিসিবির এই সিদ্ধান্তের পেছনে একটি যুক্তি রয়েছে বলে জানিয়েছে ডন। একজন এজেন্ট যদি ৮-১০ জন প্লেয়ারের দায়িত্বে থাকেন, তবে তাদের (ক্রিকেটার) মধ্যে ঝামেলা সৃষ্টি করতে ভূমিকা রাখতে পারেন তিনি। তাছাড়া এক এজেন্টের সঙ্গে এতসংখ্যক ক্রিকেটার যুক্ত থাকায় ম্যাচ ফিক্সিং কিংবা স্পট ফিক্সিং ঘটতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে।

এবারের ওয়ানডে বিশ্বকাপের সময় ইনজামাম উল হককে পাকিস্তানের প্রধান নির্বাচকের পদ ছাড়তে হয়েছিল। প্লেয়ার এজেন্টদের বিষয়টি সামনে আসার পর পিসিবি দাবি করেছিল যে, এতে স্বার্থের দ্বন্দ্ব ছিল। কেননা রহমানি ও ইনজামাম একই প্রতিষ্ঠানে কর্মরত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ