• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

খালেদা জিয়ার গাড়ির চাকা সোহেলের পায়ের ওপর, মারাত্মক আহত

Un24admin
আপডেটঃ : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
খালেদা জিয়ার গাড়ির চাকা সোহেলের পায়ের ওপর, মারাত্মক আহত
খালেদা জিয়ার গাড়ির চাকা সোহেলের পায়ের ওপর, মারাত্মক আহত

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে তার বাসভবন থেকে রওয়ানা করলে গুলশান এভিনিউ রোডে দুর্ঘটনার শিকার হয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এতে তিনি আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, গুলশান এভিনিউ রোডে চেয়ারপারসনের গাড়ির পেছনের চাকা চলে যায় হাবিব উন নবী খান সোহেলের পায়ের ওপর দিয়ে। এতে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে ১০টা ৪৫ মিনিটে তাকে বহনকারী গাড়ি বিমানবন্দরে পৌঁছায়। পরে ১১টা ১০ মিনিটে বিমানে গিয়ে ওঠেন। তার আগে রাত সোয়া ৮টার পর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা থেকে রওয়ানা হয়। এ সময় ফিরোজার সামনে অসংখ্য নেতাকর্মী ও সমর্থক খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ