আনলিমিটেড নিউজ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশ পরিবর্তনে সরকারের চেয়ে মানুষের ক্ষমতা বেশি। আর মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। এছাড়া ব্যাক্তিস্বার্থের উর্ধে উঠে সবাইকে দাযিত্ব পালনের আহবানও জানান প্রধান উপদেষ্টা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫’ উপলক্ষে সমাজ সেবা অধিদফতর আয়োজিত ওয়াকিং ম্যারাথনের উদ্বোধন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, শুধু ব্যক্তি নয় জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে অন্যের স্বার্থ রক্ষা সম্ভব।
অধ্যাপক ইউনূস আরও বলেন, সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব, আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে তা মনে করিয়ে দেয়া।