• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

৭ নভেম্বর উপলক্ষে ১০ দিনের কর্মসূচি বিএনপির

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
৭ নভেম্বর উপলক্ষে ১০ দিনের কর্মসূচি বিএনপির
৭ নভেম্বর উপলক্ষে ১০ দিনের কর্মসূচি বিএনপির

আনলিমিটেড নিউজ ডেস্কঃ দেশের মানুষের জন্য ৭ নভেম্বর গুরুত্বপূর্ণ দিন। বর্তমান প্রজন্মকে এ দিনের ইতিহাস থেকে দূরে সরে রাখা হয়েছিল। তাই ব্যাপকভাবে এই দিনের ইতিহাস ও গুরুত্ব ছড়িয়ে দিতে বিএনপি ১০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কর্যালয়ে এক যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।

কর্মসূচি হলো
৬ নভেম্বর আলোচনা সভা। ৭ নভেম্বর সারাদেশে ভোর ৬টায় বিএনপির কার্যালয়ে কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন। সেদিন সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে এবং বিভাগীয় শহরের একই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৮ নভেম্বর বিকেল ৩টায় রাজধানী ও বিভাগীয় শহরের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

দলের পক্ষে থেকে জানানো হয়, যৌথ সভায় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব, বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ, ঢাকা বিভাগের সব মহানগর ও জেলা সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ