• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীর বাড্ডায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর

৭২ এর সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই

Un24admin
আপডেটঃ : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
৭২ এর সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই
৭২ এর সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই

আনলিমিটেড নিউজ ডেস্কঃ গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ৭২ এর সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই। শেখ হাসিনা দুঃশাসন করেছে বলে সম্পূর্ণ সংবিধানকে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি না।

রোববার (৫ জানুয়ারি) সকালে প্রেসক্লাবে গণফোরামের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, জনআকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা যেতে পারে। তবে ৭২ এর সংবিধানকে কবর রচনা করতে পারে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য না দেয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণকে নিয়ে লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। সব ষড়যন্ত্রকে নসাৎ করতে ঐক্যের সাথে সকলকে মোকাবেলা করতে হবে। এ সময় সকলকে ধৈর্য্যের সাথে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ