• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

৩০ না হলেও অস্ত্রের লাইসেন্স! ‘আইন দেখিনি’ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Un24admin
আপডেটঃ : সোমবার, ৩০ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পিস্তলের খালি ম্যাগাজিন পাওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে আসিফ মাহমুদের বয়স ৩০ বছর না হওয়া সত্ত্বেও কীভাবে তিনি বৈধ অস্ত্রের লাইসেন্স পেলেন—এমন প্রশ্নে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেকে বলছেন, তিনি (আসিফ মাহমুদ) একে-৪৭-এর লাইসেন্স পেয়েছেন। এটা একে-৪৭ নয়, এটি তার একটি বৈধ পিস্তলের খালি ম্যাগাজিন। যা ভুল করে ব্যাগে থেকে গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘অনেক সময় আমরা চশমা নিতে গিয়ে মোবাইল নিয়ে বের হয়ে যাই। এ ঘটনাও তেমনই—একটি অনিচ্ছাকৃত ভুল। যদি আগে জানতেন, কোনো অবস্থাতেই এটি সঙ্গে নিতেন না।’

বাংলাদেশের অস্ত্র নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বৈধভাবে অস্ত্রের লাইসেন্স পেতে হলে আবেদনের সময় প্রার্থীর বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে। যুব উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স সেই শর্ত পূরণ করে না—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি যেহেতু ওই আইনটা সরাসরি দেখিনি, তাই এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে যেসব আনুষ্ঠানিক ও সামাজিক অনুষ্ঠান রয়েছে, সেগুলো নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ‘বর্তমানে দেশে কোনো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ