• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী

২০ দিন পর শ্রেণীকক্ষে ফিরেছে শিক্ষার্থীরা

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
২০ দিন পর শ্রেণীকক্ষে ফিরেছে শিক্ষার্থীরা
২০ দিন পর শ্রেণীকক্ষে ফিরেছে শিক্ষার্থীরা

আনলিমিটেড ন্যাশনাল ডেস্কঃ অবশেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। ২০ দিন পর শ্রেণীকক্ষে ফিরেছে শিক্ষার্থীরা। সেই সঙ্গে সব খুলেছে অফিস-আদালত ও ব্যাংক-পুঁজিবাজারও।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআরের এক সংবাদ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সোমবার থেকে তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল জনপ্রশাসন বিভাগ।

অপরদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র সহিংসতা ছড়িয়ে পড়লে ১৭ জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

একই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধের ঘোষণা করা হয়। একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ ঘোষণা করা হয়।

পরে গত রোববার (৪ আগস্ট) থেকে ১২টি সিটি করপোরেশন বাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা ছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় চালুর সিদ্ধান্ত থেকেও সরে আসে মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ