• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের রাজধানীর বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’ আইডিআর এর নবনিযুক্ত চেয়ারম্যানকে পপুলার লাইফের শুভেচ্ছা আইডিআরএ নবনিযুক্ত চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা বীমা অফিসের নতুন সূচি: চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৭ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৯ মে, ২০২৪
১৭ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৭ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার

আনলিমিটেড নিউজঃ চলতি মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৩৫ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৯৯ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে দেখা যায়, মে মাসের প্রথম ১৭ দিনে দেশে এসেছে ১৩৫ কোটি ৮৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ কোটি ৮৮ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪২ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২০ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

গত এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ১১৪ কোটি ৫৮ লাখ, ১০৯ কোটি ৩১ লাখ , ১২১ কোটি ৭২ লাখ ও ১২২ কোটি ৬ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসে ২০০ কোটি ডলার ছুঁতে পারে দেশের প্রবাসী আয়। মূলত আসন্ন কোরবানিকে ঘিরে বাড়ছে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ