• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!

Un24admin
আপডেটঃ : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!
হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!

আনলিমিটেড নিউজ ডেস্কঃ নিজেই নিজের ডিভোর্স অ্যানিভার্সারি উদযাপন করলেন চিত্রনায়িকা পরীমণি। সেই উদযাপনে পরী বললেন, আর সেই ভুল মানুষের কোন অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের!

রূপালি পর্দার পরী জানেন, জীবনটা শুধুই স্বপ্ন আর কল্পনা নয়, বাস্তবতাও। মঙ্গলবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসেও সেটিই স্পষ্ট।

পরী লিখেছেন, “আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেবো না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি।
আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ঐ আকাশ ছোঁব দেখিস।”

পোস্টে রাজকে ভুল মানুষ হিসাবেই আখ্যায়িত করেছেন পরী, তবে এনিয়ে কোনো আক্ষেপ নেই পরীর মনে। কারণ এ সবই জীবনের অংশ। তিনি লিখেছেন, “আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিলো আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোন অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের!

বলা যায়, জীবন থেকে অনেকটাই শিখেছেন এবং উপলব্ধি করেছেন নায়িকা পরীমণি। তাই এখন অনেকটাই পরিণত তার জীবনবোধ।

ফেসিবুক পোস্টে সবশেষে শুকরিয়া আদায় করে পরী লিখেছেন “আমারা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ