• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ ‘দৌড় দিবি না’ বলে যাত্রাবাড়ীতে গুলি, একজন খুন, আহত ১ বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

হিরো আলমের হার্ট অ্যাটাক

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) তার সহকর্মী সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছে, বুধবার বিকেল সাড়ে ৪টায় হিরো আলমের বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। তবে দুই ঘণ্টার মধ্যে গণমাধ্যম কর্মীদের ভিড়ের কারণে তাকে হাসপাতালে থেকে বের করে দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করেন।

এর আগে আলম স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পাওয়ার পর আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। পরিবারের অনুরোধে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন। তবে মঙ্গলবার বিকেলে ফেসবুকে পুনরায় আত্মহত্যার হুমকি দেন।

হিরো আলম দাবি করেছেন, তার স্ত্রী রিয়া মনি পরকীয়ায় জড়িত। প্রমাণ হিসেবে আলম তার ফেসবুক পেজে স্ত্রীর পরকীয়া প্রেমিক ও কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভির সঙ্গে ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন। এর পর রিয়া মনি তার স্বামী হিরো আলমকে তালাকের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ