• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী

স্বাভাবিক রয়েছে মেট্রোরেল চলাচল

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আনলিমিটেড নিউজঃ কোটা বিরোধী আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। সকাল থেকে রাজধানীতে যানবাহন কম থাকলেও স্বাভাবিক রয়েছে মেট্রোরেল চলাচল।

অন্যদিনের মতোই বৃহস্পতিবার সকাল থেকে চলছে মেট্রোরেল। যাত্রীদের চাপও বেশি দেখা গেছে।

বুধবার রাতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেয় আন্দোলনকারীরা। তারা জানায়, বৃহস্পতিবার অ্যাম্বুলেন্স ছাড়া সড়কে কোনও গাড়ি চলবে না। তবে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার মেট্রোরেল চলাচল করবে।

বুধবার (১৭ জুলাই) রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সচিব আব্দুর রউফ জানান, ‘মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে। মেট্রোরেল ও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি যেন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেয়।’

কয়েকদিন ধরে চলা কোটা সংস্কার আন্দোলনে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কমে গেছে। ফলে নগরবাসীসহ অফিসগামী চাকরিজীবীরা ব্যাপক ভোগান্তিতে পড়ছেন। এ পরিস্থিতিতে তাদের একমাত্র ভরসার যানবাহন হয়ে উঠেছে এই মেট্রোরেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ