• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের ভারতীর অংশ থেকে সজিব (২২) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারে। এর আগে সোমবার দুপুর আড়াইটার দিকে জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত থেকে তাকে আটক করে বিএসএফ। এ সময় ৩ জন বাংলাদেশি নাগরিক সেখান থেকে পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল রফিকুল আলম। তিনি জানান, সোমবার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি তিন যুবক ফেনসিডিল আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিএসএফ ও ভারতীয় পুলিশের অভিযানে সজিব নামের এক বাংলাদেশি যুবক আটক হন। বাকিরা সেখান থেকে পালিয়ে যান।

লে. কর্নেল রফিকুল আলম আরও জানান, এ ঘটনার পর আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাদের জানিয়েছে ফেনসিডিল আনার জন্য বাংলাদেশি ৪ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় তাদের সীমান্ত এলাকায় বিএসএফ ও পুলিশের বিশেষ অভিযান চলছিল। এতে সজিব নামের বাংলাদেশি এক যুবকসহ ভারতের ৩ জন নাগরিক তাদের হাতে আটক হন। সজিবকে পুলিশ আটক করে নিয়ে গেছে, এতে বিএসএফের কিছু করার নেই। আর পালিয়ে যাওয়া বাকি তিনজনের বিষয়ে বিএসএফ আমাদের জানিয়েছে, আমরা সে ব্যাপারে তথ্য সংগ্রহ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ