• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

সিলেটে হঠাৎ বন্যা

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
সিলেটে হঠাৎ বন্যা
সিলেটে হঠাৎ বন্যা

আনলিমিটেড নিউজঃ উজানের ঢলে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জে বন্যা দেখা দিয়েছে। হঠাৎ ধেয়ে আসা ঢলে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।

এই চার উপজেলায় অর্ধশতাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। রাতে পানিবন্দি মানুষদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

দুটি সড়কে পানি উঠে যাওয়ায় সিলেটের সঙ্গে গোয়াইনঘাট উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কানাইঘাট, জকিগঞ্জ ও সিলেটে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন বলেন, ইতোমধ্যেই গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গোয়াইনঘাটের কয়েকটি আশ্রয়কেন্দ্রে মানুষ উঠতে শুরু করেছে।

তিনি আরও বলেন, আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছে। সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেট আবহাওয়া অফিস বলেছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা) পর্যন্ত সিলেটে ১৪৬ দশমিক ০১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, আগামী ৩ দিন সিলেটে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ