• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সাবের হোসেনের বাসায় রাষ্ট্রদূতদের যাওয়া স্বাভাবিক ঘটনাঃ পররাষ্ট্র উপদেষ্টা

Un24admin
আপডেটঃ : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
Untitled design - 1

আনলিমিটেড নিউজ ডেস্কঃ দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি সাবের হোসেন চৌধুরীর বাসায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের যাওয়ার ঘটনাকে স্বাভাবিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সাবের হোসেন চৌধুরীর বাসায় বিদেশি রাষ্ট্রদূতদের যাতায়াত স্বাভাবিক একটি বিষয়।

প্রসঙ্গত, গত সোমবার (৬ অক্টোবর) নর্ডিক দেশগুলোর তিন রাষ্ট্রদূতের সঙ্গে সাবের হোসেন চৌধুরীর বৈঠক হয়েছে বলে খবর প্রকাশিত হয়। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার সেদিন গুলশানে তার বাসভবনে যান এবং সেখানে দুই ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন।

উল্লেখ্য, এই তিন রাষ্ট্রই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলভুক্ত, যারা বাংলাদেশের সঙ্গে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও মানবাধিকার বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের দিন রাষ্ট্রদূতরা কোনো কূটনৈতিক পতাকা বা সরকারি প্রতীক ছাড়া একই গাড়িতে করে সাবের হোসেনের বাসায় প্রবেশ করেন। বৈঠক শেষে নজর এড়াতে তারা বিকল্প পথে স্থান ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ