• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি-আটক ৪

Un24admin
আপডেটঃ : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি-আটক ৪
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি-আটক ৪

আনলিমিটেড নিউজ ডেস্কঃ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ছেলে শাফি মোদ্দাসির খাঁন জ্যোতির জিজ্ঞাসাবাদের মাঝেই তার বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর মণিপুরীপাড়ায় অবস্থিত ওই বাসায় এই তল্লাশি অভিযান পরিচালিত হয়।

যৌথ বাহিনী প্রায় তিন ঘণ্টাব্যাপী পুরো ভবনে তল্লাশি চালায়। এসময় জ্যোতির কক্ষ থেকে দুটি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। এছাড়া সন্দেহভাজন আরও চারজনকে আটক করা হয়, যাদের কাছ থেকে নগদ তিন লাখ টাকা, দুটি মোবাইল ফোন এবং অন্যান্য কিছু সামগ্রী জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা দায়ের করা হবে। এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারের বিষয়ে জ্যোতিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দ্বিতীয় দফা রিমান্ডের আবেদন করা হবে।

আশুলিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া জ্যোতির ৪ দিনের রিমান্ডের আজ ছিল শেষ দিন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ