• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

সাবেক সেনাপ্রধান আজিজের ‘দুর্নীতি’ অনুসন্ধান চেয়ে রিট

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
সাবেক সেনাপ্রধান আজিজের ‘দুর্নীতি’ অনুসন্ধান চেয়ে রিট
সাবেক সেনাপ্রধান আজিজের ‘দুর্নীতি’ অনুসন্ধান চেয়ে রিট

আনলিমিটেড নিউজঃ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাংবাদিক সোহেল রানার পক্ষে এ আবেদন করেন আইনজীবী জামিউল হক ফয়সাল।

তিনি জানান, দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেন আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। তিনি সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আবেদনটি জমা দেন। তবে তিনি এখনও রিট মামলা করেননি।

২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। তার আগে ২০১২ সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন তিনি।

গত ২০ মে এক মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়ে বলা হয়, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণভাবে ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য’ বিবেচিত হবেন।

যদিও দুর্নীতি ও স্বজনপ্রীতির ওই অভিযোগ ‘অসত্য’ বলে পরদিন দাবি করেন আজিজ আহমেদ। সাংবাদিকদের তিনি বলেন, সীমান্তরক্ষী বাহিনীর প্রধান হিসেবে বা সেনাপ্রধান হিসেবে তিনি কোনো দুর্নীতি করেছেন- এমন প্রমাণ করতে পারলে ‘যে কোনো পরিণতি’ তিনি মেনে নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ