• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেফতার

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেফতার
সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেফতার

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিমএপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাতে রাজধানীর মহাখালী থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানিয়েছেন, খিলগাঁও থানার একটি মামলায় আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে থানায় হস্তান্তর করা হবে।

আছাদুজ্জামান মিয়া ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করেন। পরে তাঁকে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। ২০২২ সালের সেপ্টেম্বরে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়।

গত জুন মাসে সংবাদমাধ্যমে আছাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের খবর প্রকাশের পর তিনি নতুন করে আলোচনায় এসেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ