• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

বিজয়নগরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

আইন-আদালত ডেস্ক রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার পৃথক দুটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের ১নং সাতবর্গ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা এবং উপজেলার চর ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন (৩০)। মোহাম্মদ আলী মোল্লা একই এলাকার কদর আলীর ছেলে ও মনির হোসেন চর ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার বিভিন্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ওই দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় ২০২৫ সালের ২ মার্চ বিস্ফোরক দ্রব্য আইন (১৯০৮)-এর ৩/৬ ধারায় একটি মামলা (মামলা নং-০২) রুজু ছিল।

​বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ্ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

​তিনি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ