• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র জরুরী বিজ্ঞপ্তি সবুজবাগে বন্ধবীর বাসায় যুবককে কুপিয়ে হত্যা চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত- ২ প্রগ্রেসিভ লাইফে ঘুরে দাঁড়ানোর নেতৃত্বে অভিজ্ঞ বিমাবিদ মোহাম্মাদ সাইদুল আমিন আলফা ইসলামী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রোহিঙ্গা সংকটের টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১,৫৫৮ কারাগারগুলো হতে পারতো রাষ্ট্রের ক্রিয়েটিভ সম্পদ ৮ মাসে ৩০০ কোটি টাকা পরিশোধ করল সোনালী লাইফ ইন্সুইরেন্স মালয়েশিয়ায় তাকাফুল ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণে বেঙ্গল ইসলামি লাইফ

সর্বোচ্চ ধৈর্য ধরে সংঘাত নিরসনে কাজ করেছে পুলিশ: বিপ্লব সরকার

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
সর্বোচ্চ ধৈর্য ধরে সংঘাত নিরসনে কাজ করেছে পুলিশ: বিপ্লব সরকার
সর্বোচ্চ ধৈর্য ধরে সংঘাত নিরসনে কাজ করেছে পুলিশ: বিপ্লব সরকার

আনলিমিটেড নিউজঃ ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেছেন, ‘কোটাবিরোধী আন্দোলনে কোনো ধরনের সংঘাত যেন না হয় সে লক্ষ্যে কাজ করছে পুলিশ। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে পুলিশ সর্বোচ্চ ধৈর্য ধরে কাজ করছে।’

রোববার (১৪ জুলাই) গুলিস্তানে শিক্ষার্থীদের আন্দোলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিপ্লব কুমার সরকার বলেন, ‘ডিএমপির সব ইউনিটের সব পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষায় যা করা প্রয়োজন আমরা তাই করছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের লাঠিচার্জ কিংবা মারধরের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ চেষ্টা করেছে আইনশৃঙ্খলা রক্ষায় যতটুকু ধৈর্য ধরা প্রয়োজন ততটুকু ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে।’

আরেক প্রশ্নের জবাবে ডিএমপির এ যুগ্ম-পুলিশ কমিশনার বলেন, ‘শুরুতেই আমরা যদি কাউকে মারপিট করি সেটা সমাধান নয়। শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করছি। পুলিশ সর্বোচ্চ ধৈর্য ধরে, কোনো ধরনের সংঘাত যেন না হয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

জনদুর্ভোগের বিষয়ে বিপ্লব কুমার সরকার বলেন, ‘ডিএমপির ট্রাফিক বিভাগের সব সদস্যের এজন্য অত্যন্ত কষ্ট হচ্ছে। যানজট কীভাবে নিরসন করা যায় এবং জনগণকে কীভাবে স্বস্তি দেওয়া যায় সে ব্যাপারে পুলিশ কাজ করছে।’

জনদুর্ভোগ যেন ন হয় সেজন্য শিক্ষার্থীসহ সবাইকে অনুরোধ জানান ডিএমপির এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ