• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

সরানো হলো সচিবালয়ের নিরাপত্তা বিভাগের ডিসিকে

Un24admin
আপডেটঃ : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
সরানো হলো সচিবালয়ের নিরাপত্তা বিভাগের ডিসিকে
সরানো হলো সচিবালয়ের নিরাপত্তা বিভাগের ডিসিকে

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে সরিয়ে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে উপপুলিশ কমিশনার (পিওএম-দক্ষিণ বিভাগ) মোহাম্মদ বিল্লাল হোসেনকে।

রোববার (২৯ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশ জারির মাধ্যমে তাকে বদলি করা হয়।

আদেশে বলা হয়, উপ-পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

তানভীর আহমেদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করে একটি আদেশ জারি হয়েছে।

গত বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ১০ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে পুরোপুরি নির্বাপিত হয় ওই আগুন। এছাড়া আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় সোহানুর জামান নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হন।

আগুনে ভবনটির ষষ্ঠ থেকে নবম তলায় অবস্থিত পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে যায়।

আগুন লাগার কারণ ও উৎস অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগ ২৬ ডিসেম্বর রাতে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্তের স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনে আলামত দেশের বাইরেও পাঠানো হবে বলে জানিয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ