• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের রাজধানীর বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’ আইডিআর এর নবনিযুক্ত চেয়ারম্যানকে পপুলার লাইফের শুভেচ্ছা আইডিআরএ নবনিযুক্ত চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা বীমা অফিসের নতুন সূচি: চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সরকারি ব্যাংকগুলোর নতুন এমডি হলেন যারা

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
সরকারি ব্যাংকগুলোর নতুন এমডি হলেন যারা
সরকারি ব্যাংকগুলোর নতুন এমডি হলেন যারা

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংক ও চারটি বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ করেছিল অন্তর্বর্তী সরকার। এক মাসের বেশি সময় ধরে সেসব ব্যাংকের এমডি পদ শূন্য ছিল। আজ এসব ব্যাংকে নতুন এমডি নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

গতকাল সোমবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নতুন এমডি নিয়োগ দিয়ে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। নতুন নিয়োগ পাওয়া কয়েকজন এমডি বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনালী ব্যাংকের এমডি করা হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খানকে; জনতা ব্যাংকের এমডি হয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের সাবেক এমডি মজিবর রহমান; অগ্রণী ব্যাংকের এমডি করা হয়েছে একই ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামকে; রূপালী ব্যাংকের এমডি হয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম; বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি করা হয়েছে জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দিনকে এবং বেসিক ব্যাংকের এমডি করা হয়েছে জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান খানকে।

বিশেষায়িত ৪ ব্যাংকের এমডি হলেন যারা-

সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি; বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সালমা বানুকে পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি; সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সঞ্চিতা বিনতে আলীকে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষকে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি করা হয়েছে।

ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে গত ১৯ সেপ্টেম্বর এসব ব্যাংকের এমডিদের একসঙ্গে সরিয়ে দেওয়া হয়। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালকদের নিয়োগ বাতিল করে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। এমডি না থাকায় এসব ব্যাংকের নতুন চেয়ারম্যানরাও ভূমিকা রাখতে পারছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ