• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

সরকারি চাকরিতে অসন্তোষ নিরসনে কমিশন হচ্ছে

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

আনলিমিটেড নিউজ ডেস্কঃ সরকারি চাকরিতে বিভিন্ন ধরনের অসন্তোষ নিরসনের পদক্ষেপ হিসেবে কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীকে এই কমিশনের প্রধান করা হচ্ছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, ‘বিগত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে সরকারি চাকরিরত অনেকে নানাভাবে বঞ্চনার শিকার হয়েছেন। পদবঞ্চিত হয়েছেন, পদোন্নতিবঞ্চিত হয়েছেন। এর বাইরে সরকারি চাকরিকেন্দ্রিক নানা দাবি আছে। সবকিছু পর্যালোচনা করে এই কমিশন সরকারের কাছে সুপারিশ জমা দেবে। সরকার নিজের সামর্থ্য অনুযায়ী এবং সহমর্মিতার সঙ্গে সুপারিশগুলো বিবেচনা করবে।’

গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আলোচনা হয়। এরপর আবদুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কমিশনের প্রধান হতে রাজি হন। তিনি সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হয়েছেন। পাশাপাশি তিনি অসন্তোষ নিরসন কমিশনেরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, রাজধানীর সেগুনবাগিচায় হবে এই কমিশনের কার্যালয়।

কমিশন গঠনের প্রজ্ঞাপনে কার্যপরিধি স্পষ্ট করে বলে দেওয়া হবে। তবে একাধিক সূত্রে জানা গেছে, সরকারি চাকরিতে পদোন্নতি ও পদবঞ্চিতরা তাদের দাবিগুলো কমিশনের কাছে পেশ করতে পারবেন। যারা সুযোগ–সুবিধাবঞ্চিত তারাও তাদের সমস্যা তুলে ধরতে পারবেন।

সরকারি প্রকল্পে কর্মরত যারা চাকরি স্থায়ী করার দাবি করছেন, তারাও কমিশনের কাছে যেতে পারবেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবিটি কমিশন পর্যালোচনা করবে।

সরকারি চাকরি–সংক্রান্ত অন্যান্য কিছু বিষয় নিয়েও কাজ করবে এই কমিশন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারে পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি চাকরি–সংক্রান্ত নানা দাবিতে ঢাকায় নানা কর্মসূচি পালিত হয়।

তাদের সবার দাবি আমলে নিয়ে সে সংক্রান্ত সুপারিশ দিতে নতুন সরকার এই কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ