• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

শূণ্যতে সাজঘরে লিটন

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
শূণ্যতে সাজঘরে লিটন
শূণ্যতে সাজঘরে লিটন

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ব্যর্থতার বৃত্ত যেন কিছুতেই ভাঙতে পারছেন না লিটন দাস। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতার পর বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন এই তারকা ওপেনার। তবে শেষ পর্যন্ত সেই ম্যাচে ৩১ রানে থামতে হয় তাকে। এবার দ্বিতীয় ম্যাচে এসে রানের খাতাই খুলতে পারলেন না ঢাকা ক্যাপিটালসের এই ওপেনার। সাজঘরে ফিরলেন কোনো রান না করেই।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহী বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে শূন্য রানে সাজঘরে ফিরেছেন লিটন। এ নিয়ে ৬ ম্যাচের ব্যবধানে ৩বার শূন্য রানে সাজঘরে ফিরতে হলো লিটনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুটি ডাক ছিল লিটনের।

এদিন ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিনের শিকার হন লিটন। সাজঘরে ফেরার আগে উইকেটে টিকতে পেরেছেন ৫ বল। লিটনের বিদায়ের পর তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন আরেক ওপেনার তানজিদ তামিম। ৯ রানে সাজঘরে ফেরেন এই ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩.৪ ওভারে ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ ২ উইকেট খরচায় ১৮ রান। উইকেটে আছেন স্টিফেন ইসকিনাজি ও শাহাদাত হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ