• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার

শুটিংয়ে গিয়ে ধূমপানে আসক্ত হন বিদ্যা

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ বলিউডের শক্তিমান অভিনেত্রী বিদ্যা বালান। নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মনের কোঠায় জায়গা করে নিয়েছেন। একই সঙ্গে বি টাউনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ‘দ্য ডার্টি পিকচার’ খ্যাত এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা বলেছেন, ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার শুটিং করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়েন তিনি।

তিনি বলেন, অভিনেত্রীর কথায়, ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় ঘন ঘন ধূমপানের দৃশ্যে অভিনয় করতে হতো তাকে। তখনই সিগারেটের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। দিনে তিনটা করে সিগারেট লাগত। তবে সেই আসক্তি নাকি উপভোগই করতেন তিনি!

ছোটবেলা থেকেই নাকি সিগারেটের ধোঁয়ার গন্ধ উপভোগ করতেন বলেও জানিয়েছেন বিদ্যা, ‘আমার ছোটবেলা থেকেই সিগারেটের গন্ধটা বেশ ভালো লাগত। কলেজে যাওয়ার সময় বাসের জন্য যখন দাঁড়িয়ে থাকতাম, আশপাশে যারা ধূমপান করতেন, তাদের পাশে গিয়ে দাঁড়াতাম আমি।’

যদিও বর্তমানে ধূমপানকে জীবন থেকে বিদায় দিয়েছেন বিদ্যা। তিনি বলেন, ‘আমি ধূমপান উপভোগ করি। কেউ যদি আমাকে বলে, একটি সিগারেট আপনার কোনো ক্ষতি করবে না, তাহলে আমি এটা করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ