• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

শক্তি দিয়ে মাটি দখল করা যায়, মানুষের অন্তর নয় : ড. মাসুদ

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ পটুয়াখালীর বাউফলে শক্তি প্রদর্শন না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, আমি অনুরোধ করব কেউ শক্তি দেখাবেন না। শক্তি দিয়ে মাটি দখল করা যায়, মানুষের অন্তর দখল করা যায় না। তার প্রমাণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, তার প্রমাণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আরেকটা প্রমাণ হবে বাউফল উপজেলা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাউফল পৌর শহরের কাগজিরপুল জনতা সড়কের মল্লিক মঞ্জিল ভবনের ইবনে সিনা প্রাইমারি হেলথকেয়ার আউটডোর সেন্টারের উদ্বোধন ও দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশ একটা ক্লান্তিকাল অতিক্রম করছে। আগামী ৬ মাস পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। আমরা খুব ভালো করে এটা উপলব্ধি করি, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শুধু সরকার পরিবর্তন হয়নি, সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে এর আগে এমন হয়নি— আমরাই প্রথম ছিলাম, আর এখন দ্বিতীয় নেপাল।

তিনি বলেন, মসজিদের ইমাম পর্যন্ত পালাতে বাধ্য হয়েছেন। এ পরিস্থিতি বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। এরকম আর কোনো ফ্যাসিবাদ তৈরি হোক এটা আমরা দেখতে চাই না। কারণ শেখ হাসিনাকে যারা ফ্যাসিবাদ বানিয়েছেন তারা শেখ হাসিনাকে রেখে, শেখ হাসিনা তাদের রেখে পালিয়ে গেছেন। শেখ হাসিনাকে তারা রক্ষা করতে পারে নাই।

তিনি আরও বলেন, আজকের দিনে আবার কেউ নতুন করে ফ্যাসিবাদের চিন্তা মাথায় নিলে তাকে মনে রাখতে হবে— শেখ হাসিনাকে যেমন কোনো পাহারাদার রক্ষা করতে পারে নাই। আবার শেখ হাসিনাও কোনো পাহারাদারকে সঙ্গে করে নিয়ে যেতে পারে নাই। সুতরাং ভবিষ্যতে যেন আমাদের দেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার আমির মাওলানা সেলিমুর রহমান, ধানদি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুল্লাহ, মৃৎশিল্প ব্যবসায়ী বরুণ পাল, ডা. জাকিয়া ফারহানা, ইবনে সিনার সেলস ম্যানেজার বমক্কিন সরকার, মীর মো. রোকন উদ্দিন, ডা. মোস্তাজির রহমান, ইবনে সিনা ট্রাস্টের ম্যানেজার জাকির হোসেন, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম এবং বাউফল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাসেম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ