• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ ‘দৌড় দিবি না’ বলে যাত্রাবাড়ীতে গুলি, একজন খুন, আহত ১ বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাজশাহীতে ঈদগাহ ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু

Un24admin
আপডেটঃ : শনিবার, ৭ মার্চ, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মো. আলাউদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তিনি বিএনপির কর্মী ছিলেন বলে জানা গেছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার সাকোঁয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ওই গ্রামের মৃত মালা বক্সের ছেলে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপি) সাবিনা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, এদিন ঈদের নামাজ কোন ইমাম পড়াবেন তা নিয়ে আলোচনা সভা ডাকা হয়। সভায় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উভয়পক্ষ নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়ার বিষয়ে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেন।

সংঘর্ষ চলাকালীন আলাউদ্দিন তার ছেলেদের সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বিএনপির কর্মী হলেও তার ছেলেরা জামায়াতের কর্মী ছিলেন। ডিএসপি সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, আলাউদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি; প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন।

সংঘর্ষের সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ সড়ক অবরোধ করেন এবং একটি মোটরসাইকেলে আগুন জ্বালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ