• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

Un24admin
আপডেটঃ : সোমবার, ৯ মার্চ, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীতে পুলিশের এক বিশেষ অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এই অভিযান পরিচালনা করে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরির পর তা কেনাবেচার সাথে জড়িত।

উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ খুলি ও হাড়ের উৎস কী এবং এই চক্রের সাথে আরও বড় কোনো গোষ্ঠী জড়িত কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

এই অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বুধবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে কঙ্কাল চুরির প্রক্রিয়া এবং চক্রের সদস্যদের পরিচয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ