• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

রাজধানীতে এটিএম বুথে নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

Un24admin
আপডেটঃ : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ রাজধানীর শাহজাদপুরের প্রগতি সরণি এলাকায় মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, টাকা চুরি করতে গিয়ে বুথ ভাঙতে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। এরপর নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করে চলে যায়।

বুধবার (১০ এপ্রিল) বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মধুমতি ব্যাংকের শাহজাদপুর এলাকার এটিএম বুথের সামনে থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানতে এটিএম বুথের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে ঘটনার সময় নিরাপত্তাকর্মী এটিএম বুথের সামনে শুয়ে ছিলেন। এটিএম বুথের কিছু অংশে ভাঙচুর করা হয়েছে। হয়তো টাকা চুরি করতে গিয়ে দুর্বৃত্তরা বুথ ভাঙতে ব্যর্থ হয়। এরপর নিরাপত্তাকর্মী ঘুম থেকে জেগে উঠলে তাকে কুপিয়ে হত্যা করে চলে যায় তারা।

তদন্তপূর্বক হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওসি মাজহারুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ