• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত

যে কারণে চার কর্মকর্তাকে ওএসডি করল বিসিবি

Un24admin
আপডেটঃ : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। তার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চার কর্মকর্তাকে ওএসডি করেছে। দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী।

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন- ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন ও কর্মকর্তা সারফরাজ বাবু।

এ প্রসঙ্গে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, বোর্ড অভিযোগগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান অভিযুক্ত নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক বর্তমানে চীনে অবস্থান করছেন। সেখান থেকে তিনি জাহানারার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

এ ঘটনার তদন্তে গত ৮ অক্টোবর (শনিবার) বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। সদস্য হিসেবে রয়েছেন বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।

বিসিবি জানিয়েছে, তদন্ত কমিটি দ্রুত বিষয়টি যাচাই করে প্রতিবেদন দেবে এবং প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ