• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

Un24admin
আপডেটঃ : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে সব ধরনের মিছিল, মিটিং, সভা, সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে যবিপ্রবির প্রক্টর ড. ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শুক্রবার রাতে উদ্ভূত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ সুষ্ঠু ও সুন্দরভাবে বজায় রাখা, শান্তি শৃঙ্খলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অথবা ক্যাম্পাসে বিনা অনুমতিতে সব ধরনের মিছিল, মিটিং, সভা, সমাবেশ ও গণজমায়েত না করার জন্য নির্দেশ প্রদান করা হলো। উক্ত নির্দেশনা অমান্য করলে তার অথবা তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার রাতে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে চায়ের দোকানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের বাগবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আট শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। আগামী ৭ কার্য দিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ