• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

যশোরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

Un24admin
আপডেটঃ : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যশোর অফিস ভবনে আজ বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব বি এম ইউসুফ আলী। তিনি বলেন, “পপুলার লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকের বিশ্বাস ও আস্থার উপর দাঁড়িয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। গ্রাহকের ন্যায্য দাবি দ্রুততম সময়ে নিষ্পত্তি করাই আমাদের প্রধান অঙ্গীকার।”

এ সময় বিভিন্ন শাখার কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা, সেবার মান উন্নয়ন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন মেয়াদপূর্ত বীমা ও মৃত্যু দাবির বিপরীতে চেক হস্তান্তর করা হয়। এতে উপস্থিত কর্মকর্তারা বলেন, এ ধরনের অনুষ্ঠান প্রতিষ্ঠান ও গ্রাহকের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও দৃঢ় করে।

অনুষ্ঠান শেষে কোম্পানির সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ