• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

Un24admin
আপডেটঃ : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ ১২ বছর বয়সী মেয়েকে একাধিক বার ধর্ষণ করেছেন তার বাবা- এমন একটি অভিযোগ নিয়ে থানায় যান মা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ধর্ষক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জামালপুর পৌর এলাকার চন্দ্রা গ্রামে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাবা কবির শেখ কফিলকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নির্যাতনের শিকার ওই শিশুর মা মনি বেগম জানান, স্বামী কবির শেখ কফিলের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তাছাড়া কফিলের প্রথম স্ত্রীর আরো দুইটি মেয়ে রয়েছে, তারা বিবাহিত। তাদের ১২ বছর বয়সী মেয়ে পার্শবর্তী শেরপুর সদর উপজেলার জংগলদী গ্রামের নানা বাড়িতে থেকে স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করে।

নানা বাড়ি থেকে নিজ বাড়িতে বেড়াতে এলেই চলতে থাকে ধর্ষণ। কখনো কখনো নানা বাড়িতে গিয়েও ধর্ষণ করতেন বাবা। গত ৬ মাস আগে বিষয়টি টের পান মা মনি বেগম। বিষয়টি নিয়ে মুখ খোলায় স্ত্রীকে মারধর করে ও হত্যার হুমকি দেন স্বামী কফিল। কিন্তু বাধার মুখেও ক্রমাগত ধর্ষণ চলতে থাকায় গত সোমবার রাতে নির্যাতনের শিকার ওই মেয়েসহ এক বছর বয়সী আরেক মেয়েকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান মা মনি বেগম। পরে মঙ্গলবার সকালে জামালপুর সদর থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন তিনি।

জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, মঙ্গলবার সকালে কবির শেখের বিরুদ্ধে তার ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ পেয়েই তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটির বাবাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে তার স্বামীকে আসামি করে থানায় মামলা করেছেন। ওই মামলায় আসামি কবির শেখ কফিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ