• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের রাজধানীর বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’ আইডিআর এর নবনিযুক্ত চেয়ারম্যানকে পপুলার লাইফের শুভেচ্ছা আইডিআরএ নবনিযুক্ত চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা বীমা অফিসের নতুন সূচি: চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মেঘনা লাইফের পলিসিহোল্ডারদের জন্য স্বাস্থ্যসেবা সম্প্রসারণ

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ Meghna Life Insurance PLC এবং Grameen HealthTech Limited-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যা মেঘনা লাইফের পলিসিহোল্ডারদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ এবং গ্রামীন হেলথটেক এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই কৌশলগত অংশীদারিত্বের আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং অন-ডিমান্ড টেলিমেডিসিন ও ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদান করবে। এর ফলে মেঘনা লাইফের পলিসিহোল্ডার ও কর্মীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে মানসম্মত চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।

এই উদ্যোগ দেশের স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তিনির্ভর সমাধান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মেঘনা লাইফের পলিসিহোল্ডারদের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ