• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

মির্জা আব্বাসকে হত্যাচেষ্টার অভিযোগে ৩ দিনের রিমান্ডে মেনন

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
মির্জা আব্বাসকে হত্যাচেষ্টার অভিযোগে ৩ দিনের রিমান্ডে মেনন
মির্জা আব্বাসকে হত্যাচেষ্টার অভিযোগে ৩ দিনের রিমান্ডে মেনন

আনলিমিটেড নিউজ ডেস্কঃ মির্জা আব্বাসের উপর হামলার ঘটনায় করা শাহবাগ থানার মামলায় বিপ্লবী ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার তাকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১২ সেপ্টেম্বর সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন হত্যা মামলায় রাশেদ খান মেননকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৮ সালের ডিসেম্বরে মির্জা আব্বাসের ওপর এ হামলার ঘটনায় অভিযোগ আনা হয়।

অন্যদিকে গত ২৭ আগস্ট রাজধানীর আদাবর থানায় করা গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ২২ আগস্ট গ্রেফতার হন রাশেদ খান মেনন।

ওই মামলায় ২৩ আগস্ট তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে আদাবর থানায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় মেননকে গ্রেফতার দেখানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ