• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

মাইলস্টোন দুর্ঘটনা: ৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল তাসনিয়া

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া (১৫) মারা গেছে। ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মানতে হয়েছে তাকে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাসনিয়া।

মাইলস্টোনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল তাসনিয়া। তার বাড়ি ফরিদপুরে মধুখালী থানা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, উত্তরায় বিমান বিধ্বংসের ঘটনায় গত মাসের ২১ জুলাই জাতীয় বার্নে ভর্তি হয় তাসনিয়া। ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে আইসিইউতে মারা যায় সে। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

প্রসঙ্গত, গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় সর্বশেষ ৩৫ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সে হিসেবে আজ তাসনিমের মৃত্যুর মধ্যদিয়ে এ ঘটনায় ৩৬ জনের মৃত্যু হলো, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ