• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু

ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দু`পক্ষে সংঘর্ষ, নিহত ১

Un24admin
আপডেটঃ : সোমবার, ৫ মে, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দ’দল গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে কুদ্দুস মোল্লা (৫০) নামে একজন নিহত এবং উভয়পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।

সোমবার (৫ মে) সকালে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার বজলু মুন্সি ও দবির মাতুব্বর গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার ও গ্রাম্য দলাদলি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার বজলু মুন্সি দলের মিরাজ মেম্বার ও দবির মাতুব্বর দলে যোগদান করেন। এ যোগদান উপলক্ষে দবির মাতুব্বর গ্রুপের লোকজন আয়োজন করে পিকনিকের। এ ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্সলাইট জ্বালিয়ে দুই পক্ষ ঢাল, সরকি, রামদা, টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের এক পর্যায়ে বজলু মুন্সি গ্রুপের কুদ্দুস মোল্লা নিহত হন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, এক দল থেকে অন্য দলে যোগদানের পর পিকনিকের আয়োজনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনায় নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ