• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

Un24admin
আপডেটঃ : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ কুমিল্লার বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শামসুল ইসলামসহ কৃষি অফিসের বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা।

এ সময় বসতবাড়িতে শাকসবজি চাষে উৎসাহ দিতে ১৬০ জন কৃষক-কৃষাণীকে বীজ ও সার প্রদান করা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ে ১ বিঘা জমিতে চাষের জন্য ৫০ জন লাউ চাষী, ৮০ জন বেগুন চাষী, ৫০ জন মিষ্টি কুমড়া চাষী ও ৫০ জন শসা চাষীকে হাইব্রিড বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এছাড়া ২০ জন গম, ২৫০ জন সরিষা, ১০ জন মসুর ডাল এবং ২০ জন সূর্যমুখী চাষীকে রবি প্রণোদনার আওতায় বীজ ও সার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ