• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধার

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা এই বার উদ্ধার করেন। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৮ কেজি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে বিমানের ফ্লাইটটি ঢাকায় এসেছিল৷ তল্লাশির পর মোট ১৭ কেজি ৯০১ গ্রাম ওজনের ১৫৩টি বার উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা ফ্লাইটটিকে অবতরণের পর থেকেই নজরদারিতে রাখেন। অবতরণের পর এভসেকের সহায়তায় কার্গো কম্পার্টমেন্ট তল্লাশি চালানো হয়। তল্লাশিতে টয়লেট প্যানেলের ভেতর সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ