• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

বিএনপি নেতাদের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

Un24admin
আপডেটঃ : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
বিএনপি নেতাদের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
বিএনপি নেতাদের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেন। বৈঠকে ভারতের উপ-হাইকমিশনার প্রভন বাধেও অংশ নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেলে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ভারতীয় হাইকমিশনের ২ সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। এ ঘটনার পর বিএনপির সঙ্গে ভারতীয় প্রতিনিধির এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ