• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

বাসাবোসহ কাল ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Un24admin
আপডেটঃ : শনিবার, ৮ জুন, ২০২৪
বাসাবোসহ কাল ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বাসাবোসহ কাল ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আনলিমিটেড নিউজঃ রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় আগামীকাল রোববার তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর ও গোপীবাগ।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ওই সব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

ঢাকা, আশপাশের জেলা ও ময়মনসিংহে গ্যাস বিতরণকারী সংস্থাটি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ