• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:
গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

বাড়িতে ভয়ঙ্কর মাদক ফেলে পালাল কারবারি

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ ফরিদপুরের বোয়ালমারীতে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ অ্যামফিটামিন আইসসহ কোকেন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬ লাখ ৬৮ হাজার ২শ টাকা।

মঙ্গলবার সকালে এ তথ্য জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম হোসেন।

তিনি বলেন, সোমবার (১১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে বোয়ালমারী উপজেলার শেখর ইউপির ভুলবাড়িয়া গ্রামে রুবেল মোল্যার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় রুবেল। পরে তল্লাশি করে তার বসতবাড়ি থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রুবেল মোল্লাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক বলেন, অভিযানকালে রুবেল মোল্যা পালিয়ে যায়। তিনি আন্তঃজেলা মাদক চক্রের অন্যতম হোতা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ