• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

বাংলাদেশ থেকে জনশক্তি নিতে রাশিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

Un24admin
আপডেটঃ : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ থেকে জনশক্তি নিতে রাশিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান
বাংলাদেশ থেকে জনশক্তি নিতে রাশিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ভিসা পদ্ধতি সহজীকরণ করে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (৩০ ডিসেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে আসলে তাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

এর আগে সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নতুন ঢাকায় নবনিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে।

বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে রাশিয়ায় উচ্চ শিক্ষার আরও বেশি সুযোগ পায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক দিন দিন সম্প্রসারিত হচ্ছে।

বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহায়তার কথা উল্লেখ করে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ প্রকল্পের কাজ সময়মতো সমাপ্তির তাগিদ দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশাবাদ ব্যক্ত করে বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে রাশিয়া মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত থাকবে। এ ছাড়া বাংলাদেশ রাশিয়া থেকে গম ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণ আমদানি করে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় দু’দেশকে যৌথভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

সাক্ষাৎকালে রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন ঢাকায় দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী , প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ