• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বয়স্ক কারাবন্দীদের মুক্তি দেওয়ার কথা ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ  কারাগারে যাবজ্জীবন সাজার মেয়াদ কমিয়ে বৃদ্ধ ও অসুস্থ কারাবন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘কারাগারে অনেক সমস্যা আছে। সেখানে সংস্কার দরকার। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা। কারাবন্দিদের নিয়ে আলোচনা হয়েছে। সেখানে অনেক বাজেট স্বল্পতা রয়েছে। বন্দিদের ভেতর বয়স্ক অনেকে রয়েছেন। তারা বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োজন হয়। কারাগারে যে লাইফটাইম (যাবজ্জীবন সাজা) ৩০ বছর রয়েছে সেটা কমিয়ে কীভাবে বয়স্কদের ছাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘কত বছর যাবজ্জীবন কারাদণ্ড হবে সে বিষয় এখনও নির্ধারণ হয়নি। মেয়েদের ক্ষেত্রে ২০ বছর এবং ছেলেদের ক্ষেত্রে আরেকটু বেশি করার বিষয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে আসামিদের বয়স দেখতে হবে। ধরুন কেউ ১৮ বছর বয়সে অপকর্ম করেছে, তাকে যদি ২০ বছর পরে ছেড়ে দেওয়া হয় তাহলে সে বের হয়ে আবার অপকর্ম জড়াতে পারে। এ বিষয়গুলো দেখা হবে।’

লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে প্রতিদিনই লুট হওয়া অস্ত্র উদ্ধার হচ্ছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। ডাকসু ও জাকসু নির্বাচনে দুই বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে কারও কোনো অভিযোগ ছিল না। জাতীয় নির্বাচনেও আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ