• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

ফের ৫ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন

Un24admin
আপডেটঃ : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

আনলিমিটেড নিউজ ডেস্কঃ যাত্রাবাড়ী থানাধীন এলাকায় গুলি করে রফিকুল ইসলাম নামে এক যুবকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এই আদেশ দেন।

আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

এদিন কারাগারে গ্রেফতার আসামি নূরুল ইসলাম সুজনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের থেকে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন মো. নূরুল ইসলাম সুজন। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ