• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন- কর্মসূচি স্থগিত, তবে সমাবেশ হবে

Un24admin
আপডেটঃ : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন- কর্মসূচি স্থগিত, তবে সমাবেশ হবে
প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন- কর্মসূচি স্থগিত, তবে সমাবেশ হবে

আনলিমিটেড নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’ দেওয়ার কর্মসূচি স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান বলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী শহীদ মিনারে তারা সমাবেশ করবেন। সেখানে তারা সবাই জড়ো হয়ে জুলাই অভ্যুস্থানের পক্ষে প্রস্তাবনা তুলে ধরবেন।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির যে উদ্যোগ গ্রহণের কথা জানানো হয়েছে সেটিকে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এর আগে শনিবার ছাত্র-জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছিলেন, ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট বা জনআকাঙ্খাকে দালিলিক রূপ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ