• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

প্রশাসনের আশ্বাসে ৩৬ ঘণ্টা পর রাঙামাটির পরিবহন ধর্মঘট প্রত্যাহার

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
প্রশাসনের আশ্বাসে ৩৬ ঘণ্টা পর রাঙামাটির পরিবহন ধর্মঘট প্রত্যাহার
প্রশাসনের আশ্বাসে ৩৬ ঘণ্টা পর রাঙামাটির পরিবহন ধর্মঘট প্রত্যাহার

আনলিমিটেড নিউজ ডেস্কঃ প্রশাসনের আশ্বাসে ৩৬ ঘণ্টা পর রাঙামাটির পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে মালিক ও শ্রমিক সংগঠনগুলো।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক জরুরি সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জোন কমান্ডার লে. কর্নেল মো: এরশাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিএনজি-বাস-ট্রাক শ্রমিক মালিক সমিতির নেতারা।

সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতারা তাদের দাবি উত্থাপন করেন এবং বাস-সিএনজি-ট্রাকের অনেক শ্রমিক আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন জানিয়ে তাদের উন্নত চিকিৎসাসহ গাড়ির ক্ষতিপূরণের জন্য দাবি জানান।

সভা শেষে জেলা প্রশাসক বলেন, সিএনজি-বাস-ট্রাক শ্রমিকরা যারা আহত হয়েছে, তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। বাস-ট্রাকসহ যেসব পরিবহন ক্ষতিগ্রস্ত হয়েছে, মন্ত্রণালয়ে ক্ষতিপূরণের বিষয়ে সহযোগিতা চাওয়া হবে। সহায়তা প্রাপ্তির পরিপ্রেক্ষিতে পরিবহন মালিক শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন।

তবে সংঘাত ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টার অববোধ চলমান রয়েছে। যা আগামীকাল শেষ হওয়ার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ